'সুরমা' ব্যাংক কোন ধরনের ব্যাংক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুরমা ব্যাংক একটি ভোক্তা ব্যাংক। ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্য যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে ভোক্তা ব্যাংক বলা হয়। এ ব্যাংক তার মক্কেলকে একটি কার্ড সরবরাহ করে, যার নাম Credit Card। এর মাধ্যমে ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য কিনতে পারে। উদ্দীপকে তাহসিনের বাবা 'সুরমা' নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। এ ব্যাংকের মাধ্যমে তাহসিনের বাবা তার বন্ধু-বান্ধব ও অন্যদের ব্যবহার্য পণ্য বাকিতে ক্রয়ের সুবিধা প্রদান করেন। তাহসিনের বাবার গঠিত ব্যাংকটি হলো ভোক্তা ব্যাংক। ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্যই এ ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। ব্যাংক তার গ্রাহককে বাকিতে ক্রয়ের জন্য Credit Card সরবরাহ করে। এ কার্ডের সাহায্যে ভোক্তা বাকিতে পণ্য ক্রয় করতে পারে। তাহসিনের বাবার ব্যাংকও এর গ্রাহকদের একই সুবিধা দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে তাহসিনের বাবার গঠিত 'সুরমা' ব্যাংকটি হলো ভোক্তা ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'সুরমা' ব্যাংক কোন ধরনের ব্যাংক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর