' [গণিত] ' ব্যাংকের প্রদত্ত সেবা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে কোন ধরনের উদ্দেশ্য? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে' [গণিত] ' ব্যাংকের প্রদত্ত সেবা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে জীবনযাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ উদ্দেশ্যকে নিশ্চিত করে। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন ধরনের হয়। এর মধ্যে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের কিছু উদ্দেশ্য রয়েছে। আমানতকারীদেরকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের একটি মৌলিক উদ্দেশ্য। এছাড়া গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা, অর্থসংক্রান্ত উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবেও ব্যাংক গ্রাহকের জন্য কাজ করে। উদ্দীপকে উল্লেখ্য ' [গণিত] ' ব্যাংক গ্রাহকদের [গণিত] ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদান করে। এক্ষেত্রে ' [গণিত] ' ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পাশাপাশি সহজবোধ্য করা। গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য তৈরি করে। যেমন: ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা বহন করা ছাড়াই পণ্য কিনতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকাও তোলা যায়। বর্তমানে দেশের সব বড় শহরের বিভিন্ন এলাকায় [গণিত] ঘণ্টা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। ফলে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত এবং সহজ হয়েছে। সুতরাং, ' [গণিত] ' ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি নিশ্চিত করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
' ' ব্যাংকের প্রদত্ত সেবা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে কোন ধরনের উ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর