জনাব মেহরাজ কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মেহরাজ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন। তারল্য ঝুঁকি বলতে বিনিয়োগকৃত সম্পদ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারাকে বোঝায়। বিনিয়োগকারী সহজে যুক্তিসঙ্গত মূল্যে সম্পদ (শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার) বিক্রি করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব মেহরাজ একজন বিনিয়োগকারী। তিনি স্মৃতি লি. ও ঐশী লি. নামের দুটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। পরবর্তীতে নগদ অর্থের প্রয়োজনে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চান। কিন্তু তিনি বাজারমূল্য কমে যাওয়ায় উপর্যুক্ত মূল্যে শেয়ার বিক্রি করতে পারছেন না। এক্ষেত্রে শেয়ারকে নগদ অর্থে (তারল্য) রূপান্তর করতে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, জনাব মেহরাজ উক্ত পরিস্থিতিতে তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব মেহরাজ কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আমরা জানি,
আদর্শ বিচ্যুতি = ।
'ঐশী লি.'-এর আদর্শ বিচ্যুতির পরিমাণ ৩.১৬%। অপরদিকে, 'স্মৃতি লি.'-এর আদর্শ বিচ্যুতির পরিমাণ [উদ্দীপকে দেওয়া আছে]।
সুতরাং, 'স্মৃতি লি.'-এর ঝুঁকির পরিমাণ বেশি। তাই বলা যায়, ঝুঁকি বিবেচনায় উদ্দীপকের জনাব মেহরাজের জন্য 'স্মৃতি লি.'-এর শেয়ার বিক্রয় করে দেওয়া উচিত হবে।
