অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী ইরমা ব্যাংকটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: ইরমা ব্যাংকটি অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী একটি আন্তর্জাতিক ব্যাংক। এ ব্যাংক দেশের জাতীয় সীমানার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এ ব্যাংকের শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। উদ্দীপকে ইরমা ব্যাংক ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত একটি ব্যাংক। গ্রাহকদের সেবা প্রদানের জন্য ব্যাংকটি দেশে-বিদেশে শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী উদ্দীপকে ইরমা ব্যাংকটি আন্তর্জাতিক ব্যাংক। ইরমা ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। ব্যাংকটি দেশের জাতীয় সীমানার গণ্ডি পেরিয়ে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করছে। এ ব্যাংক তার গ্রাহকদের সঠিকভাবে সেবাদান ও ব্যাংকিং কার্যাবলি সম্পাদনের জন্য দেশে ও বিদেশে শাখা স্থাপন করছে। এর ফলে তারা গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারবে। তাই বলা যায়, ইরমা ব্যাংকটি একটি আন্তর্জাতিক ব্যাংক হওয়ায় এর গুরুত্ব অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
অঞ্চলভিত্তিক শ্রেণি অনুযায়ী ইরমা ব্যাংকটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর