জনাব ইশতিয়াককে ঋণ দেওয়ার ক্ষেত্রে চন্দ্র ব্যাংক কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'চন্দ্র ব্যাংক' জনাব ইশতিয়াককে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার নীতি অনুসরণ করেছে। ব্যাংক ব্যবসায়ের জন্য নিরাপত্তার নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নীতি অনুযায়ী ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও জামানতের বিষয় বিবেচনা করে ঋণ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ঋণের অর্থ ফেরত পাওয়ার উদ্দেশ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হয়। উদ্দীপকে চন্দ্র ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে নেয়। তারপর ঐ অর্থ থেকে ব্যাংক বিভিন্ন খাতে ঋণ দেয়। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক অবস্থা, সততা ও জামানতের বিষয়গুলো বিবেচনা করে। আর এ বিষয়গুলো ব্যাংক নিরাপত্তার নীতি অনুযায়ী বিবেচনা করে। তাই বলা যায়, 'চন্দ্র ব্যাংক' জনাব ইশতিয়াককে ঋণ প্রদানের সময় নিরাপত্তার নীতিটি অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনাব ইশতিয়াককে ঋণ দেওয়ার ক্ষেত্রে চন্দ্র ব্যাংক কোন নীতিটি অনুসরণ ক…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর