কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী চন্দ্র ব্যাংক এবং সূর্য ব্যাংকের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চন্দ্র ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এবং সূর্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এদের মধ্যে কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী বেশ পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে থেকে ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে। আবার মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে ও অর্থবাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে। উদ্দীপকে 'চন্দ্র ব্যাংক' ও 'সূর্য ব্যাংকের' মধ্যকার সম্পর্ক উল্লেখ করা হয়েছে। ব্যাংক দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 'চন্দ্র ব্যাংক' অর্থ সংকটে পড়লে সূর্য ব্যাংকের সাহায্য নেয়। সূর্য ব্যাংক চন্দ্র ব্যাংকের মতো ব্যাংকগুলোর নিয়ন্ত্রক। মূলত চন্দ্র ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংক এবং সূর্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক। বৈশিষ্ট্যগতভাবেই সূর্য ব্যাংক এবং চন্দ্র ব্যাংকের মধ্যে কিছু পার্থক্য আছে। কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রপতির আদেশবলে বা বিশেষ আইনবলে গঠিত। কিন্তু বাণিজ্যিক ব্যাংক দেশে প্রচলিত ব্যাংকিং আইন অনুসারে গঠিত। মুনাফা অর্জনই চন্দ্র ব্যাংকের মূল উদ্দেশ্য। কিন্তু জনকল্যাণের উদ্দেশ্যে সূর্য ব্যাংক পরিচালিত হয়। দেশের কয়েকটি অঞ্চলে সূর্য ব্যাংকের শাখা থাকলেও সারাদেশে চন্দ্র ব্যাংকের শাখা রয়েছে। সূর্য ব্যাংক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। কিন্তু চন্দ্র ব্যাংককে সূর্য ব্যাংক নিয়ন্ত্রণ করে। সূর্য ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক আর চন্দ্র ব্যাংক এ বাজারের মধ্যমণি। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী চন্দ্র ব্যাংক এবং সূর্য ব্যাংকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী চন্দ্র ব্যাংক এবং সূর্য ব্যাংকের মধ্যে …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর