জনাব কিরনের 'আইডিয়াল ব্যাংক'-এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব কিরণের ব্যবসায়িক প্রয়োজন সমাধানে শিল্প ব্যাংক তথা 'আইডিয়াল ব্যাংক'-এর শরণাপন্ন হওয়া যৌক্তিক। দেশের শিল্প খাতের উন্নয়নের উদ্দেশ্যে শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য এ ব্যাংক ঋণ দেয়। তাছাড়া এ ব্যাংক ঋণ দিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বর্তমান উদ্যোক্তাদের সাহায্য করে। উদ্দীপকে জনাব কিরণ 'তরুণ ব্যাংক'-এ একটি হিসাব খোলেন। তার হিসাবটি চলতি হিসাব হওয়ায় জমানো টাকা উত্তোলনের পাশাপাশি জমাতিরিক্ত ঋণও নিতে পারেন। তিনি উক্ত ব্যাংকে ব্যবসায়ের কারখানা নির্মাণ, যন্ত্রপাতি সংগ্রহ ইত্যাদি জন্য ঋণের আবেদন করেন। এক্ষেত্রে, ঋণ দেওয়া বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বলে 'তরুণ ব্যাংক' তাকে ঋণ দিতে পারেনি। তবে 'তরুণ ব্যাংক' তাকে 'আইডিয়াল ব্যাংক'-এর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। আইডিয়াল ব্যাংক-এর মতো শিল্প ব্যাংক দেশের শিল্প উন্নয়ন এবং উদ্যোক্তাদের সুবিধার জন্য সহজ শর্তে ঋণ দেয়। এক্ষেত্রে, প্রথমে ব্যাংকের কাছে ঋণের আবেদন করতে হয়। ব্যাংক প্রকল্পের লাভজনকতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিরীক্ষা করে ঋণ মঞ্জুর করে। তাই উদ্দীপকে জনাব কিরণের ব্যবসায়ের কারখানা নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহের ঋণ শিল্প ব্যাংক হিসেবে শুধু 'আইডিয়াল ব্যাংক'ই দিতে পারে। সুতরাং, উদ্দীপকে জনাব কিরণের ব্যবসায়ের চাহিদার ভিত্তিতে 'আইডিয়াল ব্যাংক'-এর শরণাপন্ন হওয়া যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনাব কিরনের 'আইডিয়াল ব্যাংক'-এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর