বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যুর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির জন্য চেক, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি ব্যবহার করে। যে কেউ ব্যাংকে এগুলো জমা দিয়ে নগদায়ন করতে পারবে। কেননা এসব দলিল ব্যাংকে মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এসব মাধ্যম বা দলিল সৃষ্টির মাধ্যমেই ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর