ঋণ প্রদানে ঊষা ব্যাংকের অনুসৃত নীতিটি বিশ্লেষণ করো।
উত্তর: যে ঋণ প্রদানে 'উষা' ব্যাংকের অনুসৃত নীতিটি হলো নিরাপত্তার নীতি। ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম মূলনীতি হলো নিরাপত্তার নীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। ঋণদানের সময় ব্যাংক ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করে। অধিকতর নিরাপত্তার স্বার্থে ব্যাংক প্রয়োজনীয় জামানতও গ্রহণ করে। উদ্দীপকে 'উষা ব্যাংক' ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় 'গোধূলী ব্যাংকের অনুমতি নেয়। সম্প্রতি সাদমান নামের এক ব্যবসায়ী ৩.৫০ লক্ষ টাকা ঋণের জন্য 'উষা ব্যাংকে' আবেদন করেন। ব্যাংকটি প্রয়োজনীয় কাগজপত্র চাইলে সাদমান তা দ্রুত সরবরাহ করেন। কাগজপত্র সঠিক পেয়ে ব্যাংক ঋণ মঞ্জুর করে দেয়। ঋণ দেওয়ার পূর্বে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা যাচাই করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। আমানতকারীর অর্থ থেকে গ্রাহকদের ঋণ দেওয়া ব্যাংকের জন্য এক ধরনের বিনিয়োগ। এক্ষেত্রে ঋণ দেওয়ার আগে 'ঊষা ব্যাংক' সাদমানের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। মূলত এ কাগজপত্রের মাধ্যমে ব্যাংক সাদমানের আর্থিক সচ্ছলতা ও সততা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেয়। ব্যাংকটি গ্রাহকের আমানতকৃত অর্থের ও ঋণ মঞ্জুরকৃত অর্থের নিরাপত্তার স্বার্থেই এই কাজটি করে। তাই বলা যায়, ঋণ দেওয়ার পূর্বে 'উষা ব্যাংকের' প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ঋণ প্রদানে ঊষা ব্যাংকের অনুসৃত নীতিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর