ব্যাংক কর্তৃক জনাব জিসানকে প্রদত্ত সেবাটি বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংক কর্তৃক জনাব জিসানকে প্রদত্ত সেবাটি হলো ইজারা সেবা। ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকের একটি সেবার নাম হলো ইজারা সেবা। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবহারের জন্য পণ্যগুলো গ্রাহকের কাছে হস্তান্তর করে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক পণ্যগুলো ব্যাংকের কাছে ফেরত দেয়। গ্রাহক এসব পণ্য ব্যবহারের সময়টুকুর জন্য নির্দিষ্ট পরিমাণে ব্যাংককে ভাড়া প্রদান করে। উদ্দীপকে জনাব জাহিদ ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। তার বন্ধু জনাব জিসানের একটি মাইক্রোবাসের প্রয়োজন হয়। তিনিও ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংক তাকে ভাড়া প্রদানের শর্তে নির্দিষ্ট সময়ের জন্য মাইক্রোবাস ব্যবহারের সুযোগ দেয়। ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে। এর মধ্যে ইজারা সেবা অন্যতম। এই সেবার মাধ্যমে ব্যাংক বিভিন্ন পণ্য (গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি) ক্রয় করে। গ্রাহককে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের সুযোগ দেয়, যা উদ্দীপকের জনাব জিসানও পেয়েছেন। এক্ষেত্রে জনাব জিসান পণ্যের মালিকানা পাননি; বরং ভাড়ার বিনিময়ে ব্যবহারের সুযোগ পেয়েছেন। চুক্তি অনুযায়ী অথবা নির্দিষ্ট সময় শেষে মাইক্রোবাসটি তিনি ব্যাংকের কাছে ফেরত দিবেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জিসান ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক থেকে ইজারা সেবা পেয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক কর্তৃক জনাব জিসানকে প্রদত্ত সেবাটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর