মি. শাফায়াতকে ঋণ প্রদানে 'PQ [গণিত] ব্যাংকের গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: মি. শাফায়াতকে ঋণ প্রদানে 'PQ [গণিত] ব্যাংকের গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যাংক অন্যের অর্থ নিয়ে ব্যবসায় পরিচালনা করে। তাই ব্যাংক গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। এ লক্ষ্যে ব্যাংক ঋণদানের সময় গ্রাহকের আর্থিক সচ্ছলতা ও সততা যাচাই করে। ব্যাংক পর্যাপ্ত পরিমাণ জামানতও সংরক্ষণ করে। উদ্দীপকে 'PQ [গণিত] ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং তাদের অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। ব্যাংকটির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ব্যাংকটির গ্রাহক মি. শাফায়াত ২ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। ব্যাংকটি ঋণদানের সময় মি. শাফায়াতের আয় বিবরণী, ব্যাংক বিবরণী ও সততা বিচার-বিশ্লেষণ করে এবং পরবর্তী সিদ্ধান্ত নেয়। উদ্দীপকে 'PQ [গণিত] ব্যাংক ঋণ প্রদানের সময় গ্রাহকের আয় বিবরণী, ব্যাংক বিবরণী ও সততা বিচার-বিশ্লেষণ করে। অর্থাৎ ঋণ প্রদানের পূর্বে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা যাচাই করে। কারণ ঋণগ্রহীতা অসচ্ছল বা অসৎ হলে ঋণ ফেরত না পাওয়ার ঝুঁকির সৃষ্টি হবে। অধিক নিরাপত্তার স্বার্থে ব্যাংক জামানতও গ্রহণ করতে পারে। এসব কাজের উদ্দেশ্যই হলো সময়মতো ঋণের অর্থ ফেরত পাওয়া এবং গ্রাহকের আমানতকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। তাই বলা যায়, মি. শাফায়াতকে ঋণ প্রদানের ক্ষেত্রে 'PQ [গণিত] ব্যাংক নিরাপত্তার নীতি অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
মি. শাফায়াতকে ঋণ প্রদানে 'PQ ব্যাংকের গৃহীত পদক্ষেপ ব্যাংকিং ব্যবস…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর