জনাবা জুয়াইরিয়া তার মূল্যবান গহনা ও দলিলপত্রের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাবা জুয়াইরিয়া তার মূল্যবান গহনা ও দলিলপত্রের জন্য ব্যাংক থেকে লকার সুবিধা গ্রহণ করবেন। বাণিজ্যিক ব্যাংক জনগণকে বহুমুখী সেবা দিয়ে মুনাফা অর্জন করে। এই সেবাগুলোর মধ্যে লকার ভাড়া অন্যতম। লকারের মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান দলিলপত্রাদি ও অলঙ্কারসমূহের যথাযথ নিরাপত্তা দেয়। উদ্দীপকে জনাবা জুয়াইরিয়া গ্রামে বসবাস করেন। তার স্বামী বি.এ. পাস করে বিদেশে চলে যায়। সম্প্রতি এলাকার বখাটে ছেলেরা নেশার কবলে পড়ে চুরি, ডাকাতি শুরু করে। জুয়াইরিয়া তার মূল্যবান গহনাসমূহ ও দলিলপত্রাদি নিরাপদে রাখার জন্য 'প্রাইম' ব্যাংকের সাথে পরামর্শ করে। ব্যাংক তাকে লকার সুবিধা গ্রহণ করার প্রস্তাব দেয়। এর মাধ্যমে জনাবা জুয়াইরিয়া নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে গহনা ও দলিলপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। কিন্তু তার অবহেলার কারণে কিছুদিনের মধ্যে বাসায় ডাকাত প্রবেশ করে মূল্যবান গহনাপত্র ও দলিলাদি নিয়ে যায়। তিনি ব্যাংকের লকার সুবিধা গ্রহণ করলে এই লোকসানের সম্মুখীন হতেন না। তাই বলা যায়, জনাবা জুয়াইরিয়া তার মূল্যবান গহনা ও দলিলপত্রের জন্য লকার সুবিধা গ্রহণ করবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
জনাবা জুয়াইরিয়া তার মূল্যবান গহনা ও দলিলপত্রের জন্য কোন ব্যবস্থা গ্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
