শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনকৃত মুনাফার অংশটি কী? ব্যাখ্যা করো।
উত্তর: শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনকৃত মুনাফার অংশটি হলো লভ্যাংশ। প্রতিষ্ঠান তার লাভ বা মুনাফার একটি অংশ ভবিষ্যতে অর্থায়নের জন্য সংরক্ষণ করে, এর বাকি অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে। শেয়ার মালিকদের মধ্যে বণ্টনকৃত এ অংশকেই লভ্যাংশ বলা হয়। কোম্পানি সাধারণত দুইভাবে লভ্যাংশ দিতে পারে। প্রথমত, নগদ লভ্যাংশ এবং দ্বিতীয়ত, স্টক (শেয়ার) লভ্যাংশ বা বোনাস (অধিবৃত্তি) শেয়ার।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনকৃত মুনাফার অংশটি কী? ব্যাখ্যা করো।
উত্তর
