জনাব আফতাব ও 'আমান ব্যাংক'-এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব আফতাব ও 'আমান ব্যাংক'-এর মধ্যে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক বিদ্যমান। ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন বা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। তেমনি গ্রাহক বলতে ঐ ব্যক্তিকেই বোঝায়, যিনি ব্যাংকের যেকোনো ধরনের হিসাব বা অন্যান্য সেবার মাধ্যমে ঐ ব্যাংকের সাথে যুক্ত। ব্যাংক ব্যবসায়ে গ্রাহককে প্রদত্ত সেবা ও কার্যাবলিকে ভিত্তি করে ব্যাংক-গ্রাহক সম্পর্ককে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। উদ্দীপকের জনাব আফতাব সাহেব ব্যবসায়ে নিয়োজিত। তার টিভি, ফ্রিজের দোকান আছে। দোকানটি পুরান ঢাকায় অবস্থিত। ব্যবসায়িক আর্থিক লেনদেনের প্রয়োজনে তার 'আমান ব্যাংক'-এ একটি হিসাব রয়েছে। এই হিসাবের সুবাদে তার সাথে আমান ব্যাংকের সম্পর্ক রয়েছে। তাই তিনি ব্যাংকে অর্থ জমা, ব্যাংক থেকে অর্থ উত্তোলন ও প্রয়োজনে ঋণ নিতে পারেন। উদ্দীপকের 'আমান ব্যাংক'-এ নিয়োজিত ব্যক্তি হলো ব্যাংকার। অন্যদিকে, আমান ব্যাংকের হিসাব ও অন্যান্য সেবার মাধ্যমে জনাব আফতাব সাহেব যুক্ত হওয়ায় তিনি একজন গ্রাহক। আফতাব সাহেব ব্যাংকের কাছে টাকা জমা দিলে 'আমান ব্যাংক' ডেটর ও আফতাব সাহেব ক্রেডিটর হয়। আবার তিনি অর্থ উত্তোলন বা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করলে তাদের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আফতাব সাহেব ও 'আমান ব্যাংক'-এর মধ্যে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনাব আফতাব ও 'আমান ব্যাংক'-এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? বিশ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর