ইভান সাহেব কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন? বর্ণনা করো।
উত্তর: ইভান সাহেব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। আমানতকৃত অর্থ বিভিন্ন শর্তে সুদের বিনিময়ে ঋণ. হিসেবে প্রদান করে। বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্রও ইস্যু করে। এছাড়াও অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য বিভিন্ন সেবা প্রদান করে। উদ্দীপকের ইভান সাহেব ব্যবসায়ের প্রয়োজনে 'B [গণিত] ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। বর্তমানে ইভান সাহেব বিদেশেও পণ্য রপ্তানি করছেন। তাই তাকে দেশ-বিদেশে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। ব্যাংকটির মাধ্যমে সহজেই তিনি উক্ত লেনদেন সম্পাদন করতে পারেন। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের বিভিন্ন মেয়াদে (স্বল্প, মধ্য, দীর্ঘ) ঋণ প্রদান করে। আবার, বৈদেশিক ব্যবসায়ে প্রত্যয়পত্র ইস্যু করে আমদানি-রপ্তানি কাজে সহায়তা করে। উপরিউক্ত বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ইভান সাহেব তার যাবতীয় লেনদেন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সম্পাদন করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ইভান সাহেব কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদন করেছেন? বর্ণনা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর