নতুন ধান দিয়ে পিঠা-পায়েশ তৈরির অনুষ্ঠানের ব্যাখ্যা দাও।
উত্তর: নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব। নবান্ন = নব + অনু; নবান্ন শব্দের অর্থ নতুন ভাত। নবান্ন বার মাসে তের পার্বণের একটি পার্বণ। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তার-ই নাম নবান্ন উৎসব। এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এদিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রীলক্ষ্মীর পূজা দেওয়া হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নতুন ধান দিয়ে পিঠা-পায়েশ তৈরির অনুষ্ঠানের ব্যাখ্যা দাও।
উত্তর