রবেন বাবুর কর্মকাণ্ডের সাথে কোন মহা-পুরুষের মিল আছে-তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: রবেন বাবুর কর্মকাণ্ডের সাথে স্বামী স্বরূপানন্দ পরমহংসের মিল আছে। ১৮৯৩ সালে বাংলাদেশের চাঁদপুর শহরে স্বামী স্বরূপানন্দ আবির্ভূত হন। তিনি 'অযাচক আশ্রম' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। নামের মাঝেই এর বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এই সংগঠনটি নিজে উপযাচক হয়ে কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা করে না বা চায় না। এই সংগঠনে ব্যক্তি বা অন্যান্য প্রতিষ্ঠান যদি নিজে থেকে কোনো সাহায্য-সহযোগিতা করে তাহলে তারা তা সাদরে গ্রহণ করে। এছাড়া এ সংগঠনের সদস্যগণ নিজেরা স্বাবলম্বী হয়ে সমস্ত ব্যয়ভার গ্রহণ করতেন ও চলতেন। উদ্দীপকে রবেন বাবু একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির নামের মধ্যেই তার পরিচয় পাওয়া যায়। সংগঠনের কাজের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো টাকা পয়সা চেয়ে নেওয়া যাবে না। আত্মনির্ভরশীল হয়ে সমাজের কল্যাণে কাজ করাই এ সংগঠনের উদ্দেশ্য। যা পাঠ্যবইয়ের স্বামী স্বরূপানন্দের কর্মকান্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, রবেন বাবুর কর্মকাণ্ডের সাথে স্বামী স্বরূপানন্দের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রবেন বাবুর কর্মকাণ্ডের সাথে কোন মহা-পুরুষের মিল আছে-তা পাঠ্যপুস্তকে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর