বিনয় যে কর্মে বিশ্বাসী তার সম্পর্কে বর্ণনা দাও।
উত্তর: বিনয় সকাম কর্মে বিশ্বাসী। জীবন, জীবিকা ও বেঁচে থাকার প্রয়োজনে মানুষকে নানা কর্ম করতে হয়। কর্ম দুই প্রকার। যথা: সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো কর্মফলের আশায় কর্ম করা হলে তাকে সকাম কর্ম বলে। অর্থাৎ কামনা-বাসনা যুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তার কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে। এমন বোধ হয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা। কর্মের ফল আমিই ভোগ করব। উদ্দীপকে বিনয় ও বিধু দুই বন্ধু। এবার দুজনেই এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিনয় তার ভালো ফলে বেশ আশাবাদী। সে মনে করে যেহেতু সে পরিশ্রম করেছে সেহেতু সে ভালো ফলাফল করবে। যা সকাম কর্মকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, বিনয় সকাম কর্মে বিশ্বাসী।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিনয় যে কর্মে বিশ্বাসী তার সম্পর্কে বর্ণনা দাও।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর