“চিত্রে প্রদর্শিত আশ্রম ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য আশ্রমের কথা উল্লেখ আছে”-তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: 'চিত্রে প্রদর্শিত আশ্রম ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য আশ্রমের উল্লেখ আছে'- উক্তিটি যথার্থ। আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- স্বাভাবিকভাবে মানুষের জীবিত থাকার সময় ধরা হয় একশত বৎসর। এই শতবর্ষের জীবনকে চারটি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়। একে বলা হয় চতুরাশ্রম। চিত্রে প্রদর্শিত আশ্রমটি হলো গার্হস্থ্য আশ্রম। এছাড়াও অন্যান্য আশ্রম হলো- ব্রহ্মচর্য আশ্রম : শাস্ত্র অনুযায়ী মানুষের জীবনের চারটি স্তর বা আশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি হলো ব্রহ্মচর্যাশ্রম। প্রতিটি মানুষের পাঁচ বছর বয়স হলেই গুরুগৃহে ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। গুরুর কাছে দীক্ষাগ্রহণ এবং তাঁর তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়। এটাই ব্রহ্মচর্যাশ্রম। এ আশ্রমেই গুরুর নির্দেশে শিষ্য বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে এবং গুরুর কাছ থেকে আত্মসংযমী, পরিশ্রমী ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার শিক্ষা লাভ করে। বানপ্রস্থ আশ্রম: বানপ্রস্থ আশ্রম জীবনের তৃতীয় স্তর। বানপ্রস্থ আশ্রমে মানুষ সংসারের দায়-দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করে। এখানে সংসার জীবনের সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারেন তবে তাঁদের জীবনচর্চায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বানপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহত্যাগ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা বা পূজা-অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে। এ পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থেকে বানপ্রস্থের জীবনস্তর কাটানো যায়। সন্ন্যাস আশ্রম : আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাস। সন্ন্যাস বলতে এমন এক অবস্থাকে বোঝায় যখন ব্যক্তি একাকী জীবনধারণ করেন। এ সময় ব্যক্তি জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকেন। সন্ন্যাস গ্রহণ করলে মানুষ দেবতা হয়ে যায়। তাই সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে, কর্মফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ। তাই বলা যায়, গার্হস্থ্য আশ্রম ছাড়াও আরও তিনটি আশ্রম রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“চিত্রে প্রদর্শিত আশ্রম ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য আশ্রমের কথা উল্ল…
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর