“উদ্দীপকে বর্ণিত ধর্মাচার ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য ধর্মাচারের কথাও উল্লেখ আছে।”-মন্তব্যটির সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: 'উদ্দীপকে বর্ণিত ধর্মাচার ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য ধর্মাচারের কথাও উল্লেখ আছে।' উক্তিটি যথার্থ। হিন্দুধর্মের অন্যান্য ধর্মাচার সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো- সংক্রান্তি : বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এ দিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব হয়। গৃহপ্রবেশ : নবনির্মিত গৃহে প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু বা ভূমিদেবতা এবং গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়। জামাইষষ্ঠী : জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। এদিন জামাইকে শ্বশুড় বাড়িতে নিমন্ত্রণ করা হয়। রাখীবন্ধন : রাখীবন্ধন অনুষ্ঠানে বোনেরা তাদের ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতা বেঁধে দেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয়। ভ্রাতৃদ্বিতীয়া : কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এ উৎসব পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু কামনায় কপালে ফোঁটা দিয়ে এ উৎসব পালন করে থাকে। দীপাবলি : কালিপূজার দিন দীপাবলি উৎসব হয়। এ দিন প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। হাতেখড়ি : সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষাজীবনে প্রবেশের এক উল্লেখযোগ্য অধ্যায় হাতেখড়ি অনুষ্ঠান। নবান্ন : হেমন্তকালের অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব হয়- তারই নাম নবান্ন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত ধর্মাচার ছাড়াও হিন্দুধর্মে অন্যান্য ধর্মাচারের কথা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর