'পার্থবাবুর মধ্যে ধর্মের বিশেষ লক্ষণ কাজ করেছে'-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: "পার্থ বাবুর মধ্যে ধর্মের বিশেষ লক্ষণ কাজ করছে”- মন্তব্যটি যথার্থ। ধর্ম-অধর্ম নির্ণয়ে পবিত্র বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার-আচরণ এবং বিবেকের বাণী এ চারটিকে হিন্দুধর্মের বিশেষ লক্ষণ বলা হয়। বেদ, স্মৃতিশাস্ত্র ও সদাচার অনুসরণ করেও যদি বিশেষ কোনো পরিস্থিতিতে ধর্ম-অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষকে তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়। যে কাজ ব্যক্তিকে বিপথগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে, বিবেক সে কাজকে অধর্ম বলে বিবেচনা করে। তাই কোনো কাজ করার আগে ভাবতে হবে কাজটি ধর্ম হবে, না অর্ধম হবে। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয়, তা করলে অধর্ম হয়। উদ্দীপকের পার্থ বাবু কখনও অসৎ কাজ করে না। অর্থাৎ সে খারাপ কাজ থেকে বিরত থাকে। সে তার বিবেক দিয়ে বুঝতে পেরেছে অসৎ কাজ করলে অধর্ম হয়। এটি মানুষের অমঙ্গল ডেকে আনে। কেউ যদি তার উপর রাগ করে সে কখনো কোনো কথা বলে না; বরং সে তার সাথে বিপরীত আচরণ করে। অর্থাৎ কেউ তার সাথে খারাপ ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে। সে জানে কারো খারাপ আচরণ পরিবর্তন করতে হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে সে বুঝতে পারবে খারাপ আচরণ করা ভালো না, এটি অধর্ম।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'পার্থবাবুর মধ্যে ধর্মের বিশেষ লক্ষণ কাজ করেছে'-মন্তব্যটির যথার্থতা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর