হৃদয়বাবু কোন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: হৃদয় বাবু বেদ অধ্যয়ন করেন। বেদ শব্দের অর্থ জ্ঞান। এটি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। বিশ্বের প্রাচীন ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হলো বেদ। এটি একটি বিশাল জ্ঞানভান্ডার। বেদ পাঠ করলে স্রষ্টা, বিশ্বপ্রকৃতি ও জীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ঋগ্বেদ সংহিতা পাঠ করলে আমরা বিভিন্ন দেব-দেবী সম্পর্কে জানতে পারি। ঈশ্বরের শক্তি, রূপ ও গুণ সম্পর্কে জানতে পারি। সামবেদ অধ্যয়ন করলে সংগীতের রীতি এবং সুর দিয়ে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করার উপায় জানা যায়। যজুর্বেদে আছে যজ্ঞের বিভিন্ন নিয়ম-রীতি সম্পর্কে ধারণা। বর্ষপঞ্জিকার উদ্ভাবন হয়েছে যজুর্বেদ থেকেই। অথর্ববেদে বলা হয়েছে বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতির কথা। বেদ বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। এ গ্রন্থ থেকে মানবজাতি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান লাভ করতে পারে। প্রকৃতপক্ষে ভারতীয় উপমহাদেশের প্রাচীন শিক্ষা-সংস্কৃতি, ধর্ম-কর্ম, দৈনন্দিন জীবন, সামাজিক আচার-অনুষ্ঠান সবকিছুর মধ্যে বেদের প্রতিফলন রয়েছে। উদ্দীপকে হৃদয় বাবু বিশ্বের প্রাচীন ইতিহাস জানার জন্য সবচেয়ে প্রাচীন গ্রন্থখানা অধ্যয়ন করেন। এছাড়াও তিনি এই গ্রন্থ থেকে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম কর্মসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। যা প্রাচীন ধর্মগ্রন্থ বেদকে নির্দেশ করে। তাই বলা যায়, হৃদয় বাবু বেদ অধ্যয়ন করেন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
হৃদয়বাবু কোন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর