উদ্দীপকে নিলয়বাবুর মতো লোক বর্তমান সমাজ ব্যবস্থায় প্রয়োজন আছে কি? পাঠ্যের আলোকে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে নিলয় বাবুর মতো লোক বর্তমান সমাজ ব্যবস্থায় প্রয়োজন আছে। তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে। রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়। সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়। উদ্দীপকে নিলয় বাবু নিজ জীবনের ঝুঁকি আছে জেনেও সমাজ ও দেশের মঙ্গলের জন্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। এরূপ ব্যক্তি দেশ ও জাতির অহংকার। এক্ষেত্রে নিলয় বাবু সৎসাহস দেখিয়ে জীবনের ঝুঁকি আছে জেনেও সমাজ ও দেশের মঙ্গলে অংশগ্রহণ করেন। সুতরাং বলা যায়। নিলয় বাবুর মতো লোকবর্তমান সমাজব্যবস্থায় প্রয়োজন আছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে নিলয়বাবুর মতো লোক বর্তমান সমাজ ব্যবস্থায় প্রয়োজন আছে কি? প…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর