শ্রীরামচন্দ্র মিত্র বিভীষণকে ভর্ৎসনা করেছিলেন কেন?
উত্তর: বতরণীসেনকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলেন রামচন্দ্র। বাণ তরণীর পক্ষে বিদ্ধ হলো। তরণী 'জয়রাম, জয়রাম' বলে মাটিতে লুটিয়ে পড়ল। বিভীষণ তরণীর প্রাণহীন দেহ কোলে তুলে 'হা পুত্র তরণীসেন', বলে কেঁদে উঠলেন। এতক্ষণে রাম বুঝতে পারলেন এ বীর বালক আর কেউ নয়, মিত্র বিভীষণের পুত্র তরণীসেন। রাম মিত্র বিভীষণকে ভর্ৎসনা করলেন। শেষে তরণীর মস্তকে হস্ত রেখে রাম তাকে আশীর্বাদ করলেন। তরণী রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শ্রীরামচন্দ্র মিত্র বিভীষণকে ভর্ৎসনা করেছিলেন কেন?
উত্তর