নরেশের মধ্যে পাঠ্যের কোন নৈতিক গুণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: নরেশের মধ্যে মানবতা গুণটি প্রকাশ পেয়েছে। মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়। উদ্দীপকে নরেশ পাশের বাড়ির অসুস্থ একটি ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। সে ছেলেটির সাথে কয়েকদিন হাসপাতালে থাকে। তাকে আর্থিকভাবেও সাহায্য করে। এতে মানবতা গুণটির প্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নরেশের মধ্যে পাঠ্যের কোন নৈতিক গুণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর