পারিবারিক ও সামাজিক জীবনে সুমনার পালনকৃত অনুষ্ঠানটির প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: পারিবারিক ও সামাজিক জীবনে সুমনার পালনকৃত দোলযাত্রা অনুষ্ঠানটির প্রভাব অপরিসীম। ফাল্গুনি পূর্ণিমার দিন এ উৎসব পালন করা হয়। এ দিন রাধা-কৃষ্ণকে দোলায় রেখে আবীর কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়। তারপর গৃহের সকলে পরস্পরকে রং বা আবীর মাখিয়ে আনন্দ করে। এতে পরিবারের বিদ্যমান যেকোনো দ্বন্দ্ব একে অপরকে আবীর দিয়ে রাঙানোর মধ্যে দিয়ে শেষ হয়। তারপর গৃহের আবীর খেলা শেষ হলে বাড়ির বাইরে সকলে বের হয় রং খেলার জন্য। এ দিন সকল আত্মীয়-স্বজনরা রং খেলার (হোলি) জন্য বাড়িতে জড়ো হয়। অনেক ক্ষেত্রে পাড়াপড়শীরাও রং খেলার জন্য অন্য সকলের সাথে যোগ দেয়। এছাড়া ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশীর দিন 'বুড়ির ঘর' বা 'মেড়া' পুড়িয়ে অমঙ্গলকে দূর করার প্রতীকী অনুষ্ঠান করা হয়। দোলযাত্রা উৎসব সকল ভেদাভেদ ভুলে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে। আমাদের চারপাশকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে। এ উৎসবের দিন সকলে শত্রু-মিত্র নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন রং খেলায় মত্ত হয়ে সকল বিভেদ ভুলে যায়। সকলেই হয়ে যায় একাত্ম। এটাই দোল উৎসবের সর্বজনীনতা।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পারিবারিক ও সামাজিক জীবনে সুমনার পালনকৃত অনুষ্ঠানটির প্রভাব বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর