সুভাষ দুর্গাপূজার যে তিথিটির আনুষ্ঠানিকতা লক্ষ করেছিল তার প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: সুভাষ দুর্গাপূজার দশমী তিথিটির আনুষ্ঠানিকতা লক্ষ করেছিল। এ তিথিটি প্রভাব সুদূরপ্রসারী। উদ্দীপকে সুভাষ দুর্গাপূজার কোনো একদিন লক্ষ করল মায়েরা দেবী দুর্গাকে সিঁদুর পরাচ্ছেন। পরস্পর আলিঙ্গন করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। এ উপলক্ষ্যে মেলারও আয়োজন করা হয়েছে। যা পাঠ্য বইয়ের দশমী তিথিটির আনুষ্ঠানিকতার সাথে মিল রয়েছে। দুর্গাপূজার প্রভাবে অন্যায়-বিচারকে প্রতিহত করার শক্তি জাগ্রত হয়। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে। দুর্গাপূজাকে অবলম্বন করে পত্র-পত্রিকায় পূজাসংখ্যা প্রকাশ করা হয়। বিভিন্ন পূজাসংগঠন শারদীয় পূজার স্মরণিকা প্রকাশ করে। পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পূজামণ্ডপ এবং প্রতিমায় নানা নান্দনিক রূপকল্পনার প্রতিফলন হয়। সার্বিকভাবে দুর্গাপূজা এক মিলন মহোৎসব এবং আনন্দ ও সৃষ্টিশীলতার অপূর্ব সম্মিলন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুভাষ দুর্গাপূজার যে তিথিটির আনুষ্ঠানিকতা লক্ষ করেছিল তার প্রভাব বি…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর