'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'-ব্যাখ্যা করো।
উত্তর: 'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'-কথাটির অর্থ হচ্ছে, আমরা ধর্মপালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি, সে সম্পর্কে বলা হয়েছে; 'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ।' নিজের চিরমুক্তি, আর জগতের হিত অর্থাৎ কল্যাণসাধনের জন্য। জীবনের যে পথ অনুসরণ করলে নিজের মোক্ষ বা চিরমুক্তি ঘটে এবং সকলের কল্যাণ হয়, সে পথই ধর্মপথ।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'-ব্যাখ্যা করো।
উত্তর