সুবোধ বাবুর কর্মকাণ্ডে পাঠ্যপুস্তকের যে ধারণা প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: সুবোধ বাবুর কর্মকাণ্ডে পাঠ্যপুস্তকের ধ্যান প্রতিফলিত হয়েছে। ধ্যান অর্থ নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। মন যদি নিরবচ্ছিন্নভাবে ঈশ্বরের চিন্তা করে তাহলে দীর্ঘ চিন্তনের পর অন্তিমে ঈশ্বরোপম হতে পারে। ধ্যানে যোগীর দেহ শ্বাস-প্রশ্বাস ইন্দ্রিয় মন বিচারশক্তি অহংকার সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায় এবং তিনি এমন এক সচেতন অতিন্দ্রীয় অবস্থায় চলে যান যা ব্যাখ্যা করা যায় না। তখন পরম আনন্দ ছাড়া তাঁর আর কোনো অনুভূতি হয় না। তিনি তাঁর আপন অন্তরের আলোও দেখতে পান। উদ্দীপকে দেখা যায়, সুবোধ বাবু একজন যোগী। তিনি জগতের সমস্ত আসক্তি পরিত্যাগ করে এক নির্জন স্থানে বসে পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের প্রয়াস পান। তিনি জন্ম-মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ লাভ করবেন বলে বিশ্বাস করেন, যা ধ্যানের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, সুবোধ বাবুর কর্মকাণ্ডে ধ্যান প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুবোধ বাবুর কর্মকাণ্ডে পাঠ্যপুস্তকের যে ধারণা প্রতিফলিত হয়েছে তা ব্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর