সুকুমার বাবুর কর্মকাণ্ডে কোন সাধন পথ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সুকুমার বাবুর কর্মকাণ্ডে কর্মযোগ সাধনপথ প্রতিফলিত হয়েছে। হিন্দুধর্মানুসারে সকল ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মই হচ্ছে কর্মযোগ। জীবনধারণের জন্য আমাদেরকে কর্ম করতে হয়। তবে সকাম কর্ম আমাদেরকে মুক্তি দিতে পারে না। কারণ সকাম কর্মে কামনা-বাসনা থাকে। যা মোক্ষলাভের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাই কর্মকে যোগে বা নিষ্কাম কর্মে পরিণত করতে হবে। অর্থাৎ সকল প্রকার ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে। আর এই ফলাকাঙ্ক্ষা মুক্ত কর্মেই মুক্তিলাভ সম্ভব। উদ্দীপকে দেখা যায়, সুকুমার বাবু সাংসারিক কাজের পাশাপাশি একটি সেবামূলক প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি ফলের আশা না করেই সমস্ত কাজ করেন। কর্মফল ঈশ্বরের চরণে নিবেদন করেন। যা পাঠ্যপুস্তকের কর্মযোগের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, সুকুমার বাবুর কর্মকাণ্ডে কর্মযোগ সাধনপথ প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুকুমার বাবুর কর্মকাণ্ডে কোন সাধন পথ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর