সুরেশ বাবু কোন মহাপুরুষের জীবনাদর্শ অনুসরণ করেন? বর্ণনা কর।
উত্তর: সুরেশ বাবু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শ অনুসরণ করেন। হিন্দুধর্ম বিকাশের ক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর (পঞ্চদশ শতক) প্রেমভক্তির ধর্ম তথা আন্দোলনটি বিশেষ অবদান রাখতে সমর্থ হয়।চৈতন্য মহাপ্রভুর প্রেমভক্তির আন্দোলনটি হিন্দুধর্ম চেতনায় বিভিন্ন দেব-দেবীর অনুসারীদের বিদ্বেষ এবং বর্ণভেদ প্রথা দূর করতে অনেকখানি সমর্থ হয়। প্রেমপূর্ণ ভক্তি দিয়েই পরম আরাধ্য ভগবানকে লাভ করা যায়। আর ধর্ম আচরণে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, নারী, পুরুষ সকলের সমান অধিকার রয়েছে। উদ্দীপকে দেখা যায়, সুরেশ বাবু প্রেমভক্তির মাধ্যমে হরিনাম প্রচার করেন। তিনি হরিনামের মাধ্যমে সমাজ থেকে বর্ণভেদ প্রথা দূর করার চেষ্টা করেন। তিনি বলেন ধনী, দরিদ্র, ব্রাহ্মণ-ব্রাহ্মণ সকলেরই হরিনাম প্রচারের সমান অধিকার আছে। যা শ্রীচৈতন্য মহাপ্রভুর কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, সুরেশ বাবু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শ অনুসরণ করেন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুরেশ বাবু কোন মহাপুরুষের জীবনাদর্শ অনুসরণ করেন? বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর