উত্তমের কর্মকাণ্ডে কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উত্তমের কর্মকাণ্ডে অশৌচ ধারণাটি প্রতিফলিত হয়েছে। 'অশৌচ' শব্দের অর্থ শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা-পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে অশৌচ হয়। মাতা-পিতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফলফলাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। এ সময় কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। অশৌচ পালনে বর্ণপ্রথার প্রভাব দেখা যায়। উচ্চবর্ণের চেয়ে নিম্নবর্ণের লোকদের অশৌচ পালনের দিন সংখ্যা বেশি। ব্রাহ্মণের দশদিন, ক্ষত্রিয়ের বারো দিন, বৈশ্যের পনেরো দিন এবং শূদ্রের ত্রিশ দিন অশৌচ পালনের বিধান আছে। উদ্দীপকে দেখা যায়, উত্তমের বাবার মৃত্যুর পর বাড়ির উঠানে একটি তুলসী গাছ রোপণ করে। শাস্ত্রানুযায়ী সেখানে সে জল ও দুধ নিবেদন করে তার বাবার আত্মার শান্তি কামনা করে। এছাড়া সে নানা রকম ফলমূল খেয়ে কোন রকমে জীবনধারণ করে। যা অশৌচ ধারণাটির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উত্তমের কর্মকাণ্ডে অশৌচ ধারণাটি প্রতিফলিত হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উত্তমের কর্মকাণ্ডে কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর