সুফলের মধ্যে কর্মতত্ত্বের কোন দিকটি কাজ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সুফলের মধ্যে কর্মতত্ত্বের অকর্মের দিকটি কাজ করেছে। জীবনধারণের জন্য প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি তাকেই কর্ম বলে। কর্ম দুই প্রকার। যথা- সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশায় কর্ম করা হয় তখন তাকে সকাম কর্ম বলে। আর কর্তা যখন কোনো রকম ফলের আশা না করে কর্মফল ঈশ্বরে সমর্পণ করেন, তখন তাকে নিষ্কাম কর্ম বলে। কিন্তু শ্রীমঙ্গবদ্গীতার জ্ঞানযোগ অধ্যায়ে কর্মতত্ত্ব সম্বন্ধে তিনটি কথা রয়েছে। যথা- কর্ম, অকর্ম ও বিকর্ম। শাস্ত্রবিহিত যে সকল কর্ম করতে হয় সেগুলোকে বলে কর্ম। যা শাস্ত্র নিষিদ্ধ সেগুলো হচ্ছে বিকর্ম। আর কোনো কাজ না করাকে বলা হয় অকর্ম। উদ্দীপকের সুফলের বাবার প্রচুর ধন-সম্পদ থাকার কারণে সে শুধু খায় আর ঘুরে বেড়ায়। কোনো প্রকার কাজ করে না। এজন্য সে বাবা-মায়ের কাছ থেকে গালমন্দ শোনে। তাই বলা যায়, সুফলের এরূপ কোনো প্রকার কাজ না করাকে গীতায় অকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুফলের মধ্যে কর্মতত্ত্বের কোন দিকটি কাজ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর