পার্থ বাবুর অনুশীলনকৃত যোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব- বিশ্লেষণ কর।
উত্তর: 'পার্থ বাবুর অনুশীলনকৃত যোগ তথা জ্ঞানযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির ঈশ্বর বা মোক্ষলাভ। ঋষিগণ এই মোক্ষলাভের উপায় হিসেবে তিনটি সাধন পথের নির্দেশ দিয়ে গেছেন। এগুলো হলো কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। এগুলোর যেকোনো একটি নিষ্ঠার সাথে অনুশীলন করে একজন যাধক মোক্ষলাভ করতে পারেন। জ্ঞান অনুশীলনের দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি হলো জ্ঞানযোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব ও পরমার্থতত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। আর জ্ঞানের অনুশীলনের দ্বারা পরম সত্তায় উপনীত হওয়ার পদ্ধতি হলো জ্ঞানযোগ। শাস্ত্রে আত্মতত্ত্ব ও পরমার্থতত্ত্ব জানাকে জ্ঞান বলা হয়েছে। আর জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলে জ্ঞানযোগ। জ্ঞানী জগৎ ও জীবের প্রকৃতি ও পরিণতি জেনে সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টাকে অন্তরে অনুভব করেন। তিনি উপলব্ধি করেন, তাঁর নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা অবস্থান করছে। সবকিছু সেই পরম চৈতন্যের দ্বারা চৈতন্যময়। একজন জ্ঞান সাধক যখন ঈশ্বর-অনুগ্রহে আত্মতত্ত্ব এবং ব্রহ্ম হয়ে ওঠেন, তখন তার মধ্যে অহংকার, হিংসা থাকে না, দেহ-মন পবিত্র হয়। শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানীর বিশটি লক্ষণ বর্ণিত হয়েছে। জ্ঞানী কর্মতত্ত্ব উপলব্ধি করে থাকেন। আলোচনা শেষে বলা যায়, জ্ঞান পরম পবিত্র, জ্ঞানীর পাপ বিনষ্ট হয় এবং জ্ঞানীর কর্ম বন্ধন থাকে না। তাই পার্থ বাবুর অনুশীলনকৃত জ্ঞানযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পার্থ বাবুর অনুশীলনকৃত যোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর