নিখিল বাবু কোন ধর্মাচারটি পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: নিখিল বাবু বর্ষবরণ ধর্মাচারটি পালন করেন। বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে এ উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এ দিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময় ও হালখাতাসহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় ও সামাজিক উৎসব 'বৈসাবি' পালন করে। উদ্দীপকে দেখা যায়, নিখিল বাবু একজন বড় ব্যবসায়ী তিনি বছরের একটি নির্দিষ্ট দিনে হালখাতা অনুষ্ঠান করেন। এদিনে তার বাড়িতে পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে প্রসাদসহ বিভিন্ন রকম মিষ্টি খাওয়ারও ব্যবস্থা করা হয়। যা পাঠ্যপুস্তকের বর্ষবরণ ধর্মাচারটিকে নির্দেশ করে। তাই বলা যায়, নিখিল বাবু বর্ষবরণ ধর্মাচারটি পালন করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নিখিল বাবু কোন ধর্মাচারটি পালন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর