শুভশ্রীর পালিত ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: শুভশ্রীর পালিত ধর্মাচারটি হলো ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এ ধর্মাচারের গুরুত্ব অপরিসীম। ভাইফোঁটা এমন একটি মাঙ্গলিক অনুষ্ঠান যার মাধ্যমে বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে। ভাইকে যাতে কোনো প্রকার বিপদ-আপদ স্পর্শ করতে না পারে এ জন্য বোনেরা এ দিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেয়। এটা মূলত ভাইদের মঙ্গল কামনার একটি অনুষ্ঠান। বর্তমান সমাজে পারিবারিক ও সামাজিক বন্ধনগুলো ক্রমেই শিথিল হয়ে আসছে। এই সামাজিক প্রেক্ষাপটে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানের গুরুত্ব ব্যাপক। এর ফলে ভাই-বোনের বন্ধন দৃঢ় হয়। পারিবারিক সম্পর্ক ও পরিবেশের উন্নতি ঘটে। আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য ভ্রাতৃদ্বিতীয়া ধর্মাচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উৎসবের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। এ ধর্মাচারটি পালনের মাধ্যমে ভাই ও বোনদের মধ্যে সুসম্পর্ক বিরাজ করে। পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়। তাছাড়া এটি ধর্মীয় দিক থেকে একটি মাঙ্গলিক কর্ম। যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করেন, ঈশ্বর তার মঙ্গল করেন। তাই বলা যায়, পারিবারিক ও ধর্মীয় জীবনে ভ্রাতৃদ্বিতীয়া ধর্মাচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শুভশ্রীর পালিত ধর্মাচারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর