উদ্দীপকে সুধীর বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন আশ্রমের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুধীর বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের গার্হস্থ্য আশ্রমের সাথে মিল রয়েছে। আশ্রম ধর্ম অনুযায়ী বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে গুরুর নির্দেশে নিজ গৃহে ফিরে গার্হস্থ্য জীবনে প্রবেশ করে মানুষ। এ পর্যায়ে তাকে বিয়ের মাধ্যমে সন্তান-সন্ততি জন্ম দিয়ে তাদের ভরণ-পোষণসহ পাঁচটি যজ্ঞকর্মের অনুশীলন করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা পণ্য যেমন- খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। সামাজিক চাহিদার কারণে তাই মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয়, চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে সেবাকর্ম অনুশীলন করে। এসব কাজের মাধ্যমে সমাজের প্রতি তারা কর্তব্য পালন করে। এ কাজগুলো মানুষ গার্হস্থ্য আশ্রমেই করে থাকে। উদ্দীপকে দেখা যায়, সুধীর বাবু একজন চাকুরিজীবী। তার দুই ছেলে-মেয়ে পড়াশুনা করে। তিনি খুব অতিথিপরায়ণ। বাড়িতে কোনো অতিথি আসলে তাকে না খেয়ে যেতে দেন না। যা গার্হস্থ্য আশ্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সুধীর বাবুর কর্মকাণ্ডের সাথে গার্হস্থ্য আশ্রমের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে সুধীর বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন আশ্রমের মিল রয়…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর