দ্বিতীয় উদ্দীপকে বর্ণিত পূজার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দ্বিতীয় উদ্দীপকে শীতলা পূজার কথা বর্ণিত হয়েছে। নিচে শীতলা পূজার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে বলা হয়েছে, পলাশপুর গ্রামে হঠাৎ বসন্ত রোগ দেখা দেওয়ায় গ্রামবাসী শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে এক দেবীর পূজা ও আরাধনা করেন। গ্রামবাসী ধীরে ধীরে উক্ত রোগ থেকে মুক্তি পায়। এখানে শীতলা পূজার প্রতি ইঙ্গিত করা হয়েছে। শীতলা দেবী রোগ, তাপ, শোক দূর করেন এবং তিনি নিমের পাতা বহন করে থাকেন। নিম রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। শীতলা পূ জার সময় ঠান্ডাজাতীয় ফলের প্রয়োজন হয়। শীতলা পূজার মূল উদ্দেশ্যে হলো রোগব্যাধি থেকে মুক্ত হয়ে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা। শীতলা পূজা করলে বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে থাকি। কথিত আছে সম্মার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করে সকলকে শীতল করেন। শীতলা পূজার মাধ্যমে আমরা সেবামূলক কাজে উদ্বুদ্ধ হই। উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নানা প্রকার রোগব্যাধি হতে মুক্ত থেকে সুস্থ ও সুখী সমৃদ্ধ জীবনযাপন করাই শীতলা পূজার মূল উদ্দেশ্য।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দ্বিতীয় উদ্দীপকে বর্ণিত পূজার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর