দৃশ্যকল্প-১ এ কোন তিথির আনুষ্ঠানিকতা ও আচার ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দশমী তিথির অনুষ্ঠানিকতা ও আচার ফুটে উঠেছে। দশমী তিথিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজার এই দিনকে বলা হয় বিজয়া দশমী। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শুরু হয় বিজয়া দশমী। বিজয়া দশমীকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানিকতা ও আচার পালন করা হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রধান প্রধান আচারের মধ্যে আছে-দেবীকে সিঁদুর পরানো, মিষ্টি মুখ করানো এবং বিদায় সম্ভাষণ জানানো। এ সময় সধবা নারীরা একে অন্যের কপালে সিঁদুর পরান ও দীর্ঘায়ু কামনা করেন। এ ছাড়াও পরস্পর আলিঙ্গন করা এবং মিষ্টিমুকের মাধ্যমে একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধকরণ এ দিনের উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীর দিনে আনুষ্ঠানিকতার সঙ্গে মিছিল করে ঢাক, কাঁসর, সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বাড়িতে ফিরে ছেলেমেয়ে ও পাড়া-পড়শিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধান-দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করে থাকে। পাশাপাশি আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে নতুন জামা-কাপড় বা অর্থ ও উপহার প্রদান করা হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন তিথির আনুষ্ঠানিকতা ও আচার ফুটে উঠেছে? বর্ণনা কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর