বৈদিক দেবতা বলতে কী বোঝায়?
উত্তর: পবিত্র ধর্মগ্রন্থ বেদ-এ বর্ণিত দেবতাদের বৈদিক দেবতা বলা হয়। বেদ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ। যে গ্রন্থে বিভিন্ন দেব-দেবীর নাম উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে উল্লিখিত দেবতাদের বলা হয় বৈদিক দেবতা। যেমন: অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ, সোম প্রভৃতি। বৈদিক দেবী হিসেবে সরস্বতী, উষা, অদিতি, রাত্রির নাম উল্লেখ করা যায়। বৈদিক দেব-দেবীর কোনো মূর্তি ছিল না। তবে বৈদিক মন্ত্রে সকল দেবতার রূপ, গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বৈদিক দেবতা বলতে কী বোঝায়?
উত্তর