বিজয় বাবুর চিন্তা-চেতনা পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: বিজয় বাবুর চিন্তাচেতনা পাঠ্যবইয়ের সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের যুক্তিবাদী সংস্কারের ইঙ্গিত বহন করে। ঊনবিংশ শতকে হিন্দুধর্মে তথা বাংলাদেশের হিন্দুধর্মে এক বিশেষ চিন্তাচেতনার বিকাশ লক্ষ করা যায়। বিজ্ঞানমনস্ক সুধীজন সনাতন তথা হিন্দুধর্মের প্রচলিত পূজা-পার্বণ, ধ্যানধারণা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তারা মনে করেন, যুক্তিসংগত নির্দেশ ছাড়া সামাজিক আচার-আচরণে যে প্রচলিত ধর্মীয় বিধিবিধান সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। শাস্ত্রেও বলা হয়েছে 'যুক্তিহীনবিচারেণ ধর্মহানি : প্রজায়তে'-যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে। এক্ষেত্রে যুক্তিবাদী সংস্কারক মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়ের কথা বিশেষভাবে স্মরণীয়। তিনি লক্ষ করেন, বিভিন্ন দেব-দেবীর উপাসক হয়ে এক হিন্দু সম্প্রদায় ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীচিন্তায় সংকীর্ণ হয়ে পড়েছে। সব উপাস্য যে একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ, হিন্দু সম্প্রদায় তা ভুলতে বসেছে। তখন তিনি এক ব্রহ্মের উপাসনার তত্ত্বকে উপস্থাপিত করেন। এভাবে তিনি হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ব্রহ্মকে সাধনার আহ্বান জানালেন। স্থাপন করলেন 'ব্রাহ্মসমাজ'। উদ্দীপকে দেখা যায়, বিজয় বাবু উচ্চ শিক্ষিত এবং যুক্তিবাদী সমাজ সংস্কারক। তিনি লক্ষ করেন তার এলাকায় বিভিন্ন দেব-দেবীর উপাসক হয়ে হিন্দুরা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী চিন্তায় সংকীর্ণ হয়ে পড়েছে। তাই তিনি হিন্দুদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ব্রহ্মকে আহ্বানকরেন। যা রাজা রামমোহন রায়ের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, বিজয় বাবুর চিন্তাচেতনা রাজা রামমোহন রায়ের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিজয় বাবুর চিন্তা-চেতনা পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর