লাবণ্য কোন প্রকারের কর্ম করে? বর্ণনা কর।
উত্তর: লাবণ্য সকাম কর্ম করে। জীবন, জীবিকা ও বেঁচে থাকার প্রয়োজনে মানুষকে নানা কর্ম করতে হয়। কর্ম দুই প্রকার। যথা: সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো কর্মফলের আশায় কর্ম করা হলে তাকে সকাম কর্ম বলে। অর্থাৎ কামনা-বাসনা যুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তার কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে। এমন বোধ হয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা। কর্মের ফল আমিই ভোগ করব। উদ্দীপকে দেখা যায়, লাবণ্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে যেন অনেক সম্পত্তির মালিক হতে পারে। গাড়ি, বাড়িসহ সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। যা সকাম কর্মের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, লাবণ্য সকাম কর্ম করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
লাবণ্য কোন প্রকারের কর্ম করে? বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর