লাবণ্য ও নীলা উভয়ের পক্ষে কি মোক্ষলাভ সম্ভম্ব? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: লাবণ্য ও নীলা উভয়ের পক্ষে মোক্ষলাভ সম্ভব নয়। উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- যা কিছু করা হয় তাকেই বলে কর্ম। আমরা প্রতিনিয়ত জীবনধারণের জন্য যে-কাজ করি তার সকলই কর্ম। কর্ম দু'রকম- সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। যখন বিশেষ কোনো ফলের আশায় কর্ম করা হয় তখন তাকে বলে সকাম কর্ম। অর্থাৎ, কামনা বাসনা যুক্ত কর্ম। এই কর্মে কর্মকর্তার কর্তৃত্বের অভিমান থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে; এমন বোধ হয় আমি কর্ম করছি, আমি কর্মের কর্তা, কর্মের ফলও আমিই ভোগ করব। কিন্তু নিষ্কাম কর্ম ভিন্ন রকম। এখানে কর্তা কর্ম করেন কোনো রকম ফলের আশা না নিয়ে। তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। এই নিষ্কাম কর্মই যোগ সাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মে বন্ধন হয়; আর নিষ্কাম কর্মে মোক্ষলাভ হয়। কর্মকে যোগে পরিণত করে তা অনুশীলন করলে অভীষ্ট মোক্ষলাভ সম্ভব। উদ্দীপকে দেখা যায়, লাবণ্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে যেন অনেক সম্পত্তির মালিক হতে পারে। গাড়ি, বাড়িসহ সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। অপরদিকে তারই বান্ধবী নীলা কাজ করলেও ধন-সম্পদের প্রতি তার কোনো লোভ-লালসা নেই। সে শুধু ঈশ্বরকে পেতে চায়। এখানে লাবণ্য সকাম কর্ম করে, যা দ্বারা মোক্ষলাভ সম্ভব নয়। আর নীলা নিষ্কাম কর্ম করে, যা দ্বারা মোক্ষলাভ সম্ভব। সুতরাং বলা যায়, লাবণ্য ও নীলা উভয়ের পক্ষে মোক্ষলাভ সম্ভব নয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
লাবণ্য ও নীলা উভয়ের পক্ষে কি মোক্ষলাভ সম্ভম্ব? উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর