'বর্ষবরণ' বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: 'বর্ষবরণ' বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব-উক্তিটি যথার্থ। আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে বর্ষবরণের উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এ দিনটি আমাদের সামনে হাজির হয় নতুনের বার্তা ও আশার আলো নিয়ে, তাই জাতি-বর্ণ নির্বিশেষে সকলের কাছে এ দিনটি হয়ে ওঠে উৎসবমুখর। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও বহু জাতি গোষ্ঠী অধ্যুষিত একটি শান্তির দেশ। এখানে প্রতিটি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ধর্মীয় উৎসব। এগুলোর অধিকাংশই নির্দিষ্ট গোষ্ঠীর আনন্দ অনুষঙ্গ বলে স্বীকৃত। কিন্তু পহেলা বৈশাখই একমাত্র উৎসব যা কোনো ধর্মের বা গোষ্ঠীর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা গোটা জাতির তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে অখণ্ড বাঙালি জাতির উৎসব। বাংলাদেশের প্রতিটি বাঙালি বর্ষবরণের উৎসবে নিজেকে অখণ্ড সত্তারূপে ভাবে। ফলে এ উৎসবের মধ্যদিয়ে মানুষে-মানুষে, জাতিতে-জাতিতে, বর্ণে-বর্ণে সংহতি ও ঐক্য সুদৃঢ় হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'বর্ষবরণ' বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব তোমার উত্তরের সপ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর