রমার সুতা বাঁধা ও রীনার চন্দনের ফোঁটা দেওয়ার মধ্যে কোন ধর্মাচারের মিল আছে তা বর্ণনা কর।
উত্তর: রমার সুতা বাঁধা 'রাখীবন্ধন' ও রীনার চন্দনের ফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া ধর্মাচারের সাথে মিল রয়েছে। হিন্দু ধর্মাচারের মধ্যে রাখীবন্ধন অন্যতম। রাখীবন্ধনের দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই-বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে রাখীবন্ধন। অপরদিকে, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষার কামনায় বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে। এ অনুষ্ঠানের নাম ভাইফোঁটা। দেখা যায়, রাখীবন্ধন ও ভাইফোঁটা উভয় লোকাচারের মধ্যেই ভাই-বোনের মাঙ্গলিক ক্রিয়া নিহিত রয়েছে। এদিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে। যা উদ্দীপকে বর্ণিত রমা ও রীনার কর্মকাণ্ডের ক্ষেত্রেও লক্ষ করা যায়। তাই বলা যায়, রমার সুতা বাঁধা রাখীবন্ধন এবং রীনার চন্দনের ফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া ধর্মাচারের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রমার সুতা বাঁধা ও রীনার চন্দনের ফোঁটা দেওয়ার মধ্যে কোন ধর্মাচারের ম…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর