ধীরেন বাবু যে দেবীর পূজা করেন তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ধীরেন বাবু কালী দেবীর পূজা করেন। আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- কালীপূজা সাধারণত অমাবস্যার রাতে করা হয়। কালীপূজা দুর্গাপূজার পর কার্তিক-অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্টিত হয়। পূজার দিন সন্ধ্যার সময় দীপাবলির আয়োজন করা হয় যা দেয়ালী নামে পরিচিত। বিভিন্ন ধরনের মহামারীর (বসন্ত, কলেরা রোগের প্রাদুর্ভাব, ঝড়, বন্যা, খরা প্রভৃতির) সময় রক্ষা কালী বা শ্যামা কালীর পূজা করা হয়। উদ্দীপকে দেখা যায়, ধীরেন বাবু একজন গরীব কৃষক। কার্তিক-অগ্রহায়ণ মাসে অমাবস্যা তিথিতে বিভিন্ন মহামারী থেকে যেমন ঝড়, বন্যা, খরা প্রভৃতি থেকে উত্তরণের আশায় এক বিশেষ পূজার আয়োজন করেন। যা কালী পূজার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, ধীরেন বাবু কালী দেবীর পূজা করেন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ধীরেন বাবু যে দেবীর পূজা করেন তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর