ঢাকেশ্বরী মন্দিরের পূজাটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: ঢাকেশ্বরী মন্দিরের পূজাটি হলো কুমারী পূজা। অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়। আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গেও প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয়। নারীকে মাতৃরূপে ঈশ্বরীরূপে ভাবনা হিন্দুসাধনা-পূজার একটা বড় দিক। কুমারীর মধ্য দিয়ে দেবী দুর্গারই পূজা করা হয়। কুমারী পূজায় নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এর মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। এভাবে পারিবারিক ও সমাজজীবনে প্রভূত কল্যাণ সাধিত হয়। উদ্দীপকে দেখা যায়, ঢাকেশ্বরী মন্দিরে বছরের বিশেষ একটি দিনে কন্যা শিশুকে পুরোহিত দ্বারা ভক্তবৃন্দ পূজা অর্চনার মাধ্যমে সুখ-সমৃদ্ধি কামনা করে। যা পাঠ্যবইয়ের কুমারী পূজার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, ঢাকেশ্বরী মন্দিরে কুমারী পূজা করা হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ঢাকেশ্বরী মন্দিরের পূজাটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর