পাঠ্যপুস্তকের আলোকে সজীবের দাদু কোন আশ্রম ধর্ম অতিবাহিত করছে- তা বর্ণনা করো।
উত্তর: পাঠ্যপুস্তকের আলোকে সজীবের দাদু সন্ন্যাস আশ্রম ধর্ম অতিবাহিত করছে। আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় পঁচাত্তর থেকে একশ বছরের মধ্যে জীবনধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরচিন্তাতেই মগ্ন থাকবেন। শুধুমাত্র দুপুরবেলায় আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক-পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে একমনে একধ্যানে ঈশ্বরচিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্রবচনে জানা যায় 'দণ্ডগ্রহণমাত্রেণ নরো নারায়ণো ভবেৎ।' অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে 'কর্মফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ'। উদ্দীপকে দেখা যায়, সীজবের বয়স এখন চার বছর। সে বড় হয়ে তার দাদুকে দেখেনি। তাই একদিন সজীব বাবার কাছে দাদু সম্পর্কে জানতে চাইলেন। তার বাবা বললেন যে, তোমার দাদু এখন আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে জীবনধারণ করছেন। যা সন্ন্যাস আশ্রমের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সজীবের দাদু সন্ন্যাস আশ্রম ধর্ম অতিবাহিত করছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে সজীবের দাদু কোন আশ্রম ধর্ম অতিবাহিত করছে- তা বর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর