উদ্দীপকে রীমার দেখা ধর্মানুষ্ঠানটির সাথে পাঠ্যপুস্তকের অনুষ্ঠানের যে সাদৃশ্য রয়েছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রীমার দেখা ধর্মানুষ্ঠানের সাথে পাঠ্যপুস্তকের নামযজ্ঞ ধর্মানুষ্ঠানের সাদৃশ্য রয়েছে। নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। বিভিন্ন সুরে, ছন্দে, তালে কৃষ্ণনাম এবং রামনাম কীর্তন করা হয়। এ অনুষ্ঠানটি স্থান, সময় এবং আয়োজনের পরিধিভেদে কয়েক প্রহরব্যাপী হয়ে থাকে। তিন ঘণ্টায় এক প্রহর ধরা হয়। এ অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দির বা নামযজ্ঞানুষ্ঠান স্থানটি পবিত্র রাখা হয়। ভক্তরা আসেন দূরদূরান্ত থেকে। হিন্দুরা বিশ্বাস করে শ্রীহরির নাম নিলে বা শুনলে পুণ্য লাভ হয়। দুঃখ-যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহু দূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয়। উদ্দীপকে দেখা যায়, একদিন রীমা তার মায়ের সাথে মন্দিরে যায়। সেখানে সে দেখতে পায় ১০-১২ জন লোক বিভিন্ন সুরে, ছন্দের তালে কৃষ্ণনাম ও রামনাম করছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এ নামকীর্তন শ্রবণের জন্য একত্রিত হয়েছে। যা পাঠ্যপুস্তকের নামযজ্ঞ ধর্মানুষ্ঠানের সাথে মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে রীমার দেখা ধর্মানুষ্ঠানটির সাথে পাঠ্যপুস্তকের অনুষ্ঠানের য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর