ধর্মাচারের মাধ্যমে সামাজিক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয়- উদ্দীপকের উক্তিটির সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর: 'ধর্মাচারের মাধ্যমে সামাজিক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয়।" উক্তিটি যথার্থ। যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে পরিবারসহ সমাজের নানা শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করে। এতে নিজেদের মধ্যকার নানা দ্বন্দ্ব পারস্পরিক মেলামেশার মধ্য দিয়ে মিটে যায়। এছাড়া এ সকল অনুষ্ঠানে সকলে ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে যায়। এতে সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়। ধর্মীয় এ সকল আনুষ্ঠানিকতা মানুষকে ভদ্র-নম্র ও বিনয়ী করে তোলে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে ওঠে। এছাড়া ধর্মানুষ্ঠানের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরো সুদৃঢ় ও মজবুত হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ধর্মাচারের মাধ্যমে সামাজিক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয়- উদ্দীপক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর